রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে জানা নেই, দেশে ফিরে সাংবাদিকদের স্পিকার 

২৪ জুলাই ২০২৬, ০১:১৭ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে চলমান আলোচনা ও গুঞ্জনের বিষয়ে কোনো তথ্য জানেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে দেশে ফিরে তিনি বলেন, গত কয়েক দিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার কোনো জানা নেই।

শুক্রবার (২৪ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্পিকার এ মন্তব্য করেন।

তিনি বলেন, মূলত চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ব্যাংককে গিয়েছিলাম। নির্ধারিত সময়ের আগেই সব পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ায় দুদিন আগে দেশে ফিরে এসেছি। ফলে এ সময়ে দেশে কী ঘটেছে বা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না, সে সম্পর্কে আমার জানা নেই। দেশে ফিরে এখন বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।

তবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হবে, সে বিষয়ে স্পিকার ব্যাখ্যা দেন। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তাকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় তিনি শুক্রবার সকালেই দেশে ফিরে আসেন।

‎বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
  • ১৪ অক্টোবর ২০২৬
৭ পদে প্রায় অর্ধশত জনবল নিয়োগ দেবে কর অঞ্চল-কুমিল্লা
  • ১৪ অক্টোবর ২০২৬
ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের
  • ১৪ অক্টোবর ২০২৬
নদীর তলদেশ দিয়ে ‘সাবমেরিন’ কৌশলে ইয়াবা পাচার, জব্দ ২ লাখ ২০…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিদ্যুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছ…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬