শুক্রবারই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

২৩ জুলাই ২০২৬, ১১:৪১ PM
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দুটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি ইতোমধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে তা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। অপর একটি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবারই তিনি এ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কাছে অবহিত করেন এবং শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিতে পারেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কোনো সূত্রই পরিচয় প্রকাশ করেনি।

রয়টার্স আরও উল্লেখ করেছে, সম্প্রতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানো এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা জোরালো হয়েছে।

তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত রাষ্ট্রপতির দপ্তর বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে পদত্যাগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬