‘১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন’

২৩ জুলাই ২০২৬, ০৫:৪১ PM
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু © সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ১১২ টাকায় সরকারি চাকরি প্রাপ্তি সরকারের স্বচ্ছতার নিদর্শন। বৃহষ্পতিবার সকালে (২৩ জুলাই) সকালে রাজধানীর মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে অধিদপ্তরের নবযোগদানকৃত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে বর্তমান সরকার যে স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা করতে চায় তার দৃষ্টান্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। অতিসম্প্রতি এখানে নিয়োগ পাওয়া ১৮৮ জন কর্মচারীর চাকরির আবেদন থেকে যোগদান পর্যন্ত জনপ্রতি ব্যয় হয়েছে ১১২ টাকা। 

তিনি বলেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান এমন এক অঞ্চলে যেখানে নানা ধরনের দুর্যোগ প্রতিনিয়ত আছড়ে পড়ে। আর দুর্যোগের দুর্বিপাকে আশার আলো দেখান দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী। তাই আগামী দিনগুলোতে সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় গতি আনতে দক্ষ জনবল তৈরি করা হবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে নতুনদের আহ্বান জানান। 

আরও বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খান। এতে সভাপতিত্ব করেন দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। 

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950