জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ

ভাইভা দিলেন একজন, চাকরি নিতে এলেন আরেকজন; ছবিতে চেহারা না মেলায় ধরা

১৯ জুলাই ২০২৬, ০৭:০৮ PM
নিয়োগপত্র নিয়ে আসা প্রার্থীরা

নিয়োগপত্র নিয়ে আসা প্রার্থীরা © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগ প্রক্রিয়ায় প্রক্সি দিয়ে মৌখিক পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনের বিরুদ্ধে শাহবাগ থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ৩১৮ জন এবং সেখান থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। গত ২৪, ২৫ ও ২৮ জুন অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের ছবি সংরক্ষণ করা হয়। পরে ৬ জুলাই ২০ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয় এবং ১৯ জুলাই সচিবালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

যোগদানের দিন চারজন নির্বাচিত প্রার্থীর উপস্থিতি যাচাইয়ের সময় তাদের চেহারার সঙ্গে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির মিল না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, মৌখিক পরীক্ষায় তারা নিজেরা অংশ নেননি; তাদের হয়ে অন্য ব্যক্তি পরীক্ষা দিয়েছেন। পরে এ বিষয়ে তারা লিখিত স্বীকারোক্তিও দেন।

প্রার্থীগণ হলেন, মো. আব্দুল আলিম, আলী হায়দার, রাসেল রানা লিটন এবং মাসুদ ফকির।

ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শাহবাগ থানায় এজাহার দায়েরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে আবেদন করা হয়েছে।

ময়মনসিংহে ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিক্ষকের মৃত্যু
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধ হচ্ছে অস্ট্রেলি…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির নামে ফেক ও বট আইডিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬