সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক করার চিঠি বাতিল

১৬ জুলাই ২০২৬, ০৮:১৫ PM
সরকারের লোগো

সরকারের লোগো © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনাগ্রহের কারণে সরকারি কর্মকর্তাদের মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব থেকে সরে এসেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় অর্থ বিভাগ নতুন একটি চিঠি দিয়ে ৯ জুলাই জারি করা নির্দেশনা আমলে না নেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।

নতুন চিঠিতে বলা হয়েছে, ‘২০২৬-২৭ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যয় স্থগিত বা হ্রাসকরণ’ বিষয়ে গত ৯ জুলাই জারি করা পত্রের আলোকে কোনো কার্যক্রম গ্রহণ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

এর ফলে সরকারি কর্মকর্তাদের মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় ৫০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকায় নামিয়ে আনার প্রস্তাব আপাতত আর কার্যকর হচ্ছে না।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয় সাশ্রয়ের অংশ হিসেবে মোটরযানের রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ব্যয় অর্ধেকে নামিয়ে আনার উদ্যোগ নেয় অর্থ বিভাগ। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠিও দেওয়া হয়েছিল।

ওই চিঠিতে বর্তমানে মাসিক ৫০ হাজার টাকা হিসেবে নির্ধারিত মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় কমিয়ে ২৫ হাজার টাকা নির্ধারণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়।

তবে এ প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হয়নি। এর পরই আগের সিদ্ধান্ত থেকে সরে আসে অর্থ বিভাগ।

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬