স্থানীয় সরকার নির্বাচন

তফসিলের ১ সপ্তাহের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা চায় ইসি

১৬ জুলাই ২০২৬, ০৬:৪৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৬ PM
নির্বাচন কমিশনের লোগো

নির্বাচন কমিশনের লোগো © সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
 
নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার ৭ (সাত) দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহক মারফত সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। স্থানীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট, দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট, আপিল নিষ্পত্তি শেষ সময় ২৩ আগস্ট। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ আগস্ট।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। সচিবলায় থেকে মাঠ কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের ২৫ দিন পূর্বে প্রকাশের বিষয়ে তিনি বলেন, আমরা ২৭ আগস্ট প্রকাশের জন্য বলেছি। তার মানে এই নয় যে সেপ্টেম্বরে ভোটের কোনো ইঙ্গিত রয়েছে। এই তারিখটা আমরা ৩০ দিন আগেও দিতে পারি। কথা হচ্ছে অন্তত ২৫ দিন আগে আমরা প্রকাশ করবো।

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬