দখলদার যে দলেরই হোক, সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ PM
বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল

বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণকালে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল © সংগৃহীত ও সম্পাদিত

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় খাল দখল, অবৈধ স্থাপনা নির্মাণ এবং ব্যক্তিস্বার্থে কালভার্ট নির্মাণকে জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেছেন, দখলদার যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের নির্দেশনা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে বিভিন্ন এলাকায় খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রাকৃতিক পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতা কমাতে এ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সারা দেশে ২৬ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে খালের দুই পাড়ে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই সুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬