এআই অলিম্পিয়াড বিজয়ীদের ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী

১৪ জুলাই ২০২৬, ০৮:৪৮ PM
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থী

এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থী © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল জাতীয় সংসদের ভিভিআইপি গ্যালারি থেকে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই শিক্ষার্থীদের জাতীয় সংসদ অধিবেশন দেখার সুযোগ করে দেওয়া হয়।

অধিবেশন দেখার পাশাপাশি সংসদ ভবন পরিদর্শনে অংশ নেন বাংলাদেশ এআই অলিম্পিয়াডের কোচ ড. মোহাম্মদ আজম খান, একাডেমিক কো-অর্ডিনেটর ও মেন্টর তাসনিম মাহফুজ নাফিস, স্বর্ণপদকজয়ী ত্রিদিব রায় আর্য এবং দলের সদস্য নাইরা নাওয়ার আহমেদ, অনন্য যারিফ আকন্দ, নাওফিল রহমান, মুবতাসিম চৌধুরী পিয়ম ও মুরতাজা আব্দুল্লাহ। এ সময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত রবিবার এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী তাদের আন্তরিক অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনার প্রশংসা করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প, পড়াশোনা, গবেষণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং নতুন নতুন উদ্ভাবনী কাজে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার আগ্রহ প্রকাশ করলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাদের জন্য ভিভিআইপি গ্যালারি থেকে সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করার ব্যবস্থা করার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজ মঙ্গলবার তাদের জন্য এই বিশেষ আয়োজন করা হয়।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬