‘অভিমান ভাঙাতে’ মিত্রদের নৈশভোজে ডাকছেন প্রধানমন্ত্রী

১৪ জুলাই ২০২৬, ০৭:৫১ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

অবশেষে হাসিনা-বিরোধী ফ্যাসিবাদী যুগপৎ আন্দোলনের শরিকদের অভিমান ভাঙানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। সরকার গঠনের পাঁচ মাসের মাথায় আগামী ২০ জুলাই সন্ধ্যায় আন্দোলনকারী দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। 

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ সৌজন্য সভা ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘদিনের দূরত্ব ঘোচানোর উদ্যোগ
শায়রুল কবির খান জানান, নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনার নানা ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রী যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসতে পারেননি। আগামী ২০ জুলাইয়ের বৈঠকের মাধ্যমে মূলত তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে রাজনৈতিক ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মনে করছে বিএনপি।

আমন্ত্রণ নিয়ে শরিকদের মিশ্র প্রতিক্রিয়া
নৈশভোজের বিষয়ে শরিক দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কোনো কোনো নেতা জানিয়েছেন তারা বিষয়টি ইতিমধ্যে অবগত, আবার কেউ কেউ বলছেন তারা এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ প্রসঙ্গে বলেন, আমি অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র আসেনি।

মূল্যায়নের আশা ছোট দলগুলোর
যুগপৎ আন্দোলনের শরিক জোটের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত নির্বাচনে যেসব দল অংশ নিয়ে সংসদে কোনো আসন পায়নি, মূলত সেই দলগুলোর নেতাদের সঙ্গেই বসছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের পর অবমূল্যায়নের যে ক্ষোভ শরিকদের মাঝে তৈরি হয়েছিল, এই বৈঠকের মাধ্যমে সরকারপ্রধান হয়ত তাদের ভিন্ন কোনো উপায়ে মূল্যায়নের আশ্বাস বা উদ্যোগ নিতে পারেন।

হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, যা বলছেন বিজ্ঞ…
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
সেচপাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
  • ২৮ আগস্ট ২০২৬
গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য 
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে পে-স্কেল, সেপ্টেম্বরেই কার্যকর
  • ২৮ আগস্ট ২০২৬