আইটি পার্কগুলোতে এখন বিয়ের অনুষ্ঠান হয়, গরু-ছাগল চরে: প্রধানমন্ত্রী

১৪ জুলাই ২০২৬, ১২:১৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ১২:১৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

‘আমাদের দেশের আইটি পার্কগুলোতে এখন বিয়ের অনুষ্ঠান হয়, গরু-ছাগল চরে’- বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদ্যোক্তা মেহরাব আনোয়ার প্রধানমন্ত্রীকে স্টার্ট আপ স্থাপনের স্থানের সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করেন ও দাবি তুলে ধরেন। তারই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের দেশের আইটি পার্কগুলোতে এখন বিয়ের অনুষ্ঠান হয়, গরু-ছাগল ঘুরে বেড়ায়। এগুলোকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। এগুলো আমরা এখন কাজে ব্যবহার করতে চচ্ছি। নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের জন্য আমরা এগুলো প্রস্তুত করতে চাচ্ছি। আপনারা যারা বর্তমানে ছোট ছোট জায়গায় কাজ করছেন, তাদের জন্য আমরা বড় পরিসরে চিন্তা করছি। বর্তমানে এগুলো বিভাগীয় পর্যায়ে রয়েছে, উদ্যোক্তাদের চাহিদা অনুসারে পর্যায়ক্রমে আমরা জেলা পর্যায়ে কাজ করার চেষ্টা করবো।

উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬
৭ টন ইলিশ জব্দ করে ২৫টি এতিমখানায় বিতরণ করল উপজেলা মৎস্য অ…
  • ১২ অক্টোবর ২০২৬