সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ থেকে ২৫ হাজার হচ্ছে

১৩ জুলাই ২০২৬, ০৮:০৯ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © ফাইল ছবি

সরকারি কর্মকর্তাদের মধ্যে গাড়ি সুবিধা পান তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার উদ্যোগ নিয়ছে সরকার। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের বাজে-১ অনুবিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, ‘সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, মুল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নিয়ে আসা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজার রাখার লক্ষ্যে প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা যারা সুদমুক্ত ঋণ গ্রহণের পর মোটর রক্ষণাবেক্ষণ ব্যায় হিসেবে যে তার্থিক সহায়তা পাচ্ছেন তা কিছুটা হ্রাস করার সুযোগ রয়েছে। মোটরযান রক্ষণাবেক্ষণ বা মাসিক ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা হারে নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা রয়েছে।

এতে আরও বলা হয়, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে উক্ত মোটরযান রক্ষণাবেক্ষণ ব্যয় সংকোচনের বিষয়ে পরীক্ষা নিরীক্ষাপূর্বক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’

ডিবি পরিচয়ে টাকা দাবি, সন্তানের নকল কণ্ঠে বিশ্বাসযোগ্যতা—ঢা…
  • ২৮ আগস্ট ২০২৬
৩২ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ ইবি প্রকৌশলী টুটুলের, স্বপ্ন ২০ লাখ
  • ২৮ আগস্ট ২০২৬
বায়োইনফরমেটিক্সে দক্ষতা গড়ে দিচ্ছে নোবিপ্রবির প্রাক্তন শিক্…
  • ২৮ আগস্ট ২০২৬
চাঁদের আলো আর কুপি বাতিতে পুঁথি পাঠের আসর
  • ২৮ আগস্ট ২০২৬
বই দেখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ভিডিও ধারণ করায় স…
  • ২৮ আগস্ট ২০২৬
অতিরিক্ত আলু খেলে শরীরে যে সমস্যা তৈরি হয়
  • ২৮ আগস্ট ২০২৬