গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩ জুলাই ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ১১:৪১ AM
কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।

আজ (সোমবার) সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে  ‘বাটাজোর’ খাল নামে পরিচিত। এটি বাজারের পূর্ব দিকে সরিকল নদীর সঙ্গে মিশে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে। 

এ সময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।

সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান। 

কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’

বৃক্ষরোপণ শেষে দোয়া  ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানস্থলে যান। 

স্ত্রীর স্পর্শকাতর অঙ্গে ছুরিকাঘাতের অভিযোগ, গ্রেপ্তার স্বা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জেন্টল পার্কে চাকরি, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সুপার এল নিনোর তাণ্ডবে ৬ মাসে ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহতের শ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসক সেজে রোগী ভাগানোর সময় নারী আটক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নীল দলের সাবেক সভাপতিকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬