দেশের সব নারী শিক্ষার্থীর জন্য বিশেষ বৃত্তির ঘোষণা তারেক রহমানের

০৮ জুলাই ২০২৬, ০৫:১০ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদের আমরা স্কলারশিপ দিতে চাই। বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই। ডিগ্রি বা অনার্স পর্যন্ত। নারী শিক্ষা সবসময় বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার ছিল। নারীর শিক্ষা বিস্তারের পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী ও স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের এমপাওয়ারমেন্ট অর্থাৎ অর্থনৈতিকভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে, এমপাওয়ার হতে পারে, সেই জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে।

তিনি আরও বলেন, এর আগে বিএনপি সরকার মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছিল। এবার সেই সুযোগ বাড়িয়ে অনার্স পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।আজকে আমাদের সঙ্গে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে। তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে।

এর আগে, জাতীয় সংসদে দেশের অন্যতম বৃহৎ নারী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান মাদারীপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক নির্বাচিত ভিপি হেলেন জেরিন খান।

তিনি বলেন, ‘আমি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি ছিলাম। ওই সময় শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছিলাম। তখন ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে সে সময় ঘোষণা দেওয়া সম্ভব হয়নি।’

সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬