মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

০৬ জুলাই ২০২৬, ০৬:১৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৬:১৬ PM
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক। © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর মিরপুর ওয়াবদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।

সোমবার (০৬ জুলাই) মিরপুর-১০ নম্বর ওয়াপদা ক্যাম্পে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

পরিবারটিকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী এসময় বলেন, লামিয়ার ওপর পাশবিক নির্যাতনকারী অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

পাশাপাশি, চিকিৎসাধীন শিশু লামিয়ার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্বও ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬