যানজট নিরসনে মহাখালী-গাবতলীসহ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের কাজ শুরু

০১ জুলাই ২০২৬, ০৬:২৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৬:৪১ PM
নতুন বাস টার্মিনালের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্তরা

নতুন বাস টার্মিনালের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্তরা © টিডিসি ফটো

রাজধানী ঢাকার যানজট নিরসনে এবং গণ পরিবহন ব্যবস্থা সহজীকরণ করার লক্ষ্যে শহরে বিকল্প টার্মিনাল ও অস্থায়ী বাসডিপো স্থান সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (০১ জুলাই) বেলা ৩টা থেকে নতুন বাস টার্মিনালের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছেন দায়িত্বপ্রাপ্তরা।

এর আগে, গত ১৫ জুন দুপুরে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন কক্ষে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত এক সভায় রাজধানীর চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

জাতীয় সংসদের পাবনা -০৫ আসনের সংসদ সদস্য ও পরিবহণ নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন, ঢাকা পরিবহণ মালিক সমিতি সাধারণ সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান ও বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ সংশ্লিষ্টরা এসব স্থান পরিদর্শন করেন। 

টার্মিনাল স্থানান্তরের জন্য গঠিত ওই কমিটি মহাখালী বাস টার্মিনালের জন্য পূর্বাচল ১৯ নং সেক্টর ও দিয়াবাড়ি, গাবতলী বাস টার্মিনালের জন্য কেরানীগঞ্জের চুনকুটিয়া (জেলখানা বিপরীতে বাঘাইর), তেঘরিয়া আন্ডার পাস হাসনাবাদ (ইকুরিয়া), এবং ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্য কাঁচপুর পরিদর্শন করেন। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিদর্শনের পর উপযুক্ত স্থান নির্বাচন করে ধাপে ধাপে বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে রাজধানীর যানজট কমানো, আন্তঃজেলা বাস চলাচল আরও সুশৃঙ্খল করা এবং নগরবাসীর যাতায়াত ব্যবস্থা সহজ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬
জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য
  • ০৯ অক্টোবর ২০২৬