নবম পে-স্কেল: বড় সুখবর পেতে পারেন নিম্ন গ্রেডের চাকরিজীবীরা

০১ জুলাই ২০২৬, ১০:১০ AM
পে-স্কেল

পে-স্কেল © ফাইল ছবি

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে-স্কেল আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এ পে-স্কেলে নিম্ন গ্রেডের কর্মচারীরা বড় সুখবর পেতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের মতে, উচ্চ গ্রেডের চেয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বৃদ্ধি পেতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একটি সূত্র জানিয়েছে, পে-কমিশনের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতদের জন্য পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধি করতে চূড়ান্ত প্রতিবেদন জমার পথে হাঁটছেন। আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সচিব কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী নবম পে-স্কেল নিয়ে গঠিত কমিশন ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য যে সুপারিশ করেছিল সেটিই বহাল রাখা হতে পারে। তাদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোনো কাটছাঁট করার সম্ভাবনা নেই। তবে ১ম থেকে ৯ম গ্রেডের ক্ষেত্রে বেতন কমানো হতে পারে। বিষয়গুলো আগামী সপ্তাহে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দাপে পে-স্কেল বাস্তবায়ন
শুরুতে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনার কথা জানানো হলেও এবার সে অবস্থান থেকে সরে এসেছে পে-স্কেলের সুপারিশ পর্যালোচনায় গঠিত সচিব কমিটি। দুই ধাপে এটি বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম পর্যায়ে এ জন্য ৪৪ হাজার কোটি টাকা খরচ হতে পারে।

জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নে নীতিনির্ধারক পর্যায়ে একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সরকারি হিসাবরক্ষণ পদ্ধতি বা আইবিএএসপ্লাসে জটিলতা সৃষ্টি না করতে একবারেই মূল বেতন কার্যকর করা যৌক্তিক মনে করছে অর্থ বিভাগ। সে কারণে সামগ্রিক প্রক্রিয়াটি দুই ধাপে সম্পন্ন করতে চায় কমিটি। এক্ষেত্রে প্রথম ধাপে অর্থাৎ চলতি অর্থবছর থেকে শতভাগ মূল বেতন বৃদ্ধি করা হতে পারে। আর দ্বিতীয় ধাপে অর্থাৎ আগামী ২০২৭-২০২৮ অর্থবছরে ভাতা ও অন্যান্য সুবিধা বৃদ্ধি করা হতে পারে।

গেজেট জুলাইয়ের মাঝামাঝি
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের জন্য দুই ধাপে বাস্তবায়িত হতে যাওয়া নবম পে-স্কেলের গেজেট প্রধানমন্ত্রীর অনুমোদনের পর জারি করা হবে। জুলাইয়ের মাঝামাঝি এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে পারে অর্থ মন্ত্রণালয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘জুলাইয়ের মাঝামাঝি পে-স্কেলের গেজেট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঝামাঝি না হলে এর পরের সপ্তাহে গেজেট জারি করা হবে।’

ট্যাগ: পে-স্কেল
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9