সংসদে ভুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আমির হামজা

৩০ জুন ২০২৬, ০৮:৩১ PM
সংসদ সদস্য মো. আমির হামজা

সংসদ সদস্য মো. আমির হামজা © সংগৃহীত ও সম্পাদিত

জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৬’-এর ২০ ধারা বাতিল করে এ সংশোধনী আনা হয়। তবে বিলটি নিয়ে আলোচনার সময় ভুলবশত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মো. আমির হামজা।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে।

আমির হামজার বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সংশোধন করে বলেন, ‘সাইবার সুরক্ষা আইন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিল। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন ধন্যবাদ জানাচ্ছেন?’

পরে নিজের ভুল বুঝতে পেরে আমির হামজা বক্তব্য সংশোধন করেন এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীকে ধন্যবাদ জানান।

ভুলে আমির হামজা বলেন, সরকারের চার মাস হতে চলছে আজ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো বিষয়ে ধন্যবাদ জানাইনি। আজ আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি এ বিলটি মন্ত্রী নিয়ে আসার কারণে। এ বিলের কারণ এর সঙ্গে নীতিগতভাবে আমি মন্ত্রীর সঙ্গে একমত।

স্পিকার বলেন, সদস্য বিলটি তো এনেছেন ডাক টেলিযোগাযোগ মন্ত্রী। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছেন? পরে নিজের ভুল বুঝতে পেরে আমির হামজা বক্তব্য সংশোধন করেন।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage