সংসদে ধন্যবাদের জবাবে উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের কল্যাণের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

২৭ জুন ২০২৬, ০১:৪৩ PM , আপডেট: ২৭ জুন ২০২৬, ০১:৪৩ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফেরার পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন)-এর ১৬তম কার্যদিবসে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীকে তার সফল রাষ্ট্রীয় সফরের জন্য জাতীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে দেশের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং জনগণের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আরও জোরদার করা এবং উন্নয়ন সহযোগিতা বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬