খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক

২৫ জুন ২০২৬, ০২:০১ PM
ইউপিডিএফের আটক তিন সদস্য (ইনসেটে জব্দ করা অস্ত্র-গোলাবারুদ)

ইউপিডিএফের আটক তিন সদস্য (ইনসেটে জব্দ করা অস্ত্র-গোলাবারুদ) © সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের (প্রসীত) তিন সদস্য আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি (লোকাল গান) ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বুধবার (২৪ জুন) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে মাটিরাঙ্গা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদর থেকে একটি বিশেষ টহল দল উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইউপিডিএফের (প্রসীত) তিন সদস্যকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন গুইমারা উপজেলার লক্ষ্যসিপাড়া গ্রামের থোয়াইগ্য মারমার ছেলে হ্লাপ্রুসাই মারমা (৩০), গুইমারা সদর ইউনিয়নের কলাপাড়া গ্রামের সুমইল্লা চাকমার ছেলে তেজেন্দ্র চাকমা (২৭) ও মাটিরাঙ্গা সদর উপজেলার মানসিপাড়া গ্রামের দুর্গ মোহন ত্রিপুরার ছেলে বিশ্ব ত্রিপুরা (২৮)।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি এবং বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

মাটিরাঙ্গা জোন সূত্রে আরও জানানো হয়, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সশস্ত্র সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ অভিযানের প্রশংসা করে বলেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ওসি বলেন, ‘আমাদের টিম এখনো বাহিরে আছে। উনারা এলে পরে বিস্তারিত জানানো হবে।’

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9