প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন 

২৪ জুন ২০২৬, ০৫:০৬ PM
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সৌজন্যে প্রাপ্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের রাজধানী বেইজিং পৌঁছেছেন। বুধবার (২৪ ‍জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’-এর বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।

১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নসের এই আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন। সম্মেলনটিতে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও অধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের সেরা অনুশীলন ও অভিজ্ঞতা গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রথম দেখায় মনে হয়েছিল মায়ের শোক, কিন্তু ঘটনা আরো গভীরে
  • ১৪ অক্টোবর ২০২৬
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশত…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১৪ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আহ্বান রাষ্ট্রপতির
  • ১৪ অক্টোবর ২০২৬