ক্যানসার, কিডনিসহ ৬ ধরনের রোগীকে আর্থিক সহায়তা দেবে সরকার

২২ জুন ২০২৬, ১২:৩৯ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০১:১২ PM
সমাজকল্যাণ মন্ত্রণালয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

দেশের অবহেলিত, সুবিধাবঞ্চিত ও গুরুতর অসুস্থ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে নতুন অর্থবছরে বড় ধরনের বিশেষ কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে নতুন ২০২৬-২৭ অর্থবছরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও হৃদরোগে আক্রান্ত—এই ৬ ধরনের মারাত্মক রোগে আক্রান্ত রোগীদের বিশেষ আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করবে সরকার। 

২০২৬-২৭ অর্থবছরের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও উল্লেখযোগ্য কার্যক্রমের এক আনুষ্ঠানিক বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত ১২টি প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। 

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশের সামাজিক সুরক্ষা বলয়কে আরও শক্তিশালী করতে ১২টি উল্লেখযোগ্য কার্যাবলি, প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়নের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ এবং প্রবীণ জনগোষ্ঠীর জন্য ‘বয়স্ক ভাতা কার্যক্রম’ পরিচালনা করা। 

একই সঙ্গে অসহায় নারীদের সহায়তায় ‘বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রম’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য ‘প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম’ জোরদার করা হবে। অবহেলিত শিশুদের সুরক্ষায় ‘বেসরকারি এতিমখানায় আর্থিক সহায়তা’ প্রদানের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ‘সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম’ পরিচালনা করবে সরকার। 

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ‘অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম’ এবং বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রম’ বাস্তবায়ন করা হবে। দেশের সকল প্রতিবন্ধী মানুষের সঠিক পরিসংখ্যান ও অধিকার নিশ্চিত করতে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান এবং জাতীয় তথ্য ভাণ্ডার তৈরি’র বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। 

এর পাশাপাশি অটিজমে আক্রান্তদের কল্যাণে ‘অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধিত) প্রকল্প’ এবং দেশের সামগ্রিক সামাজিক নিরাপত্তা কাঠামোর আধুনিকায়নে ‘স্ট্রেন্দেনিং সোশ্যাল প্রটেকশন ফর ইম্প্রুভড রেজিলিয়েন্স ইনক্লুশন অ্যান্ড টার্গেটিং (এসএসপিআইআরআইটি) প্রকল্প’ বাস্তবায়ন করা হবে।  

জানা যায়, নতুন অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামগ্রিক পরিচালন ও উন্নয়ন ব্যয় মেটাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ৩০,৪৪২,৬৬,০০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দের মধ্যে নিয়মিত পরিচালন খাতে ১৫,১৭৪,৭৬,০০ হাজার টাকা এবং সরাসরি উন্নয়ন খাতে ১৫,২৬৭,৯০,০০ হাজার টাকা ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ: রোগি
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9