‘নজরুল বর্ষ’ ঘোষণা, গেজেট জারি

২১ জুন ২০২৬, ০৫:৪৭ PM
 সরকারি লোগো ও কাজী নজরুল ইসলাম

সরকারি লোগো ও কাজী নজরুল ইসলাম © সংগৃহীত

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে সরকার।‌ রবিবার (২১ জুন)  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, ঘোষণাটি গত ২৫ মে থেকেই কার্যকর বলে গণ্য হবে।

প্রসঙ্গত, গত ২৩ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় সরকার এবার আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করল। 

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬