টেকনাফে গভীর রাতে দুর্বৃত্তদের ফাঁকা গুলি, এলাকায় আতঙ্ক

১৪ জুন ২০২৬, ১১:৪৫ PM
টেকনাফ মডেল থানা

টেকনাফ মডেল থানা © সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া জুম্মা এলাকায় রাতে পাহাড়ি ডাকাত এলাকায় এসে ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় ঘিরে রেখেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। রবিবার (১৪ জুন) রাতে সাড়ে ১০টার দিকে টেকনাফের বাহারছড়া জুম্মা পাড়া ২ নং ওয়ার্ডের এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জুম্মা পাড়ার ইউপি সদস্য ইলিয়াস। তিনি বলেন, আমি পর্যন্ত আপনার ভালোভাবে কথা বলতে পারছি না। আমার সামনে ১০- থেকে ২০ জন ডাকাত ঘিরে রেখেছে। আমি ও আমার এলাকার লোকজন আতঙ্কে আছে তারা প্রতিটি বাড়িঘর ঘিরে অতর্কিত গুলি করছে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করছি।

স্থানীয় বাসিন্দা মো. তারেক বলেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ১০টার দিকে একাধিক গুলির বিকট শব্দে তার ঘুম ভেঙে যায়। একটু জানালা দিয়ে দেখি ডাকাতরা সবাই আমার উঠানে আমার ঘর ঘিরে রেখেছে। আমরা কাউকে খবর দিতে পারছি না। আমরা খুবই আতঙ্কে আছি। সে প্রতিবেদককে মেসেজ করে আপনার একটু আমাদের উদ্ধার করেন প্রচুর গুলি করছে বাড়ির দিকে।

বাহারছড়া জুম্মা পাড়ার মো. হোসাইন বলেন, আমি কক্সবাজার আমার স্ত্রী ও ছেলে মেয়ে খুবই কান্না করছে ভয়ে। আমাদের বাড়ি ঘরে গুলি ছোঁড়ে যাচ্ছে ডাকাতরা। আমরা আমাদের নিরাপত্তা চাই। অনেকক্ষণ পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসে তখন তারা যা ইচ্ছা তা করে চলে যেতে পারে এটা কোন সমস্যা সমাধান নয়। আমাদের এলাকায় একটি আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি নিয়মিত টহল দিলে এরকম ঘটনা ঘটবে না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আমি খবর পেয়েছি আমি ও ফোর্স নিয়ে যাচ্ছি। তবে অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে অভিযানে যাচ্ছি চিন্তার কোন কিছু নেই।

বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9