ফ্যামিলি কার্ডে বঞ্চিত প্রকৃত দরিদ্ররা— পর্যবেক্ষণ টিআইবির

০৭ জুন ২০২৬, ০৭:৫৪ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৮:০৯ PM
টিআইবি লোগো

টিআইবি লোগো © সংগৃহীত

বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে চলতি বছরের ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম। মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫৩ হাজার পরিবারকে এ কার্ড বিতরণ করা হয়। কার্ড বিতরণ কর্মসূচিতে সরকারি কর্মচারীরা ফ্যামিলি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করেছেন বলে উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পর্যবেক্ষণে।

রবিবার (৭ জুন) সকালে ধানমন্ডিতে টিআইবি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবির প্রতিবেদন ও পর্যবেক্ষণে এ তথ্য তুলে ধরা হয়েছে।  

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিযোগের বরাত দিয়ে টিআইবি এ তথ্য তুলে ধরেন।

এর আগে গত ১৬ মে নেত্রকোনায় টিসিবির ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন প্রক্রিয়ায় ব্যাপক অসংগতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, পক্ষান্তরে অনেক সচ্ছল পরিবার কার্ড পেয়েছে। এ অসঙ্গতির কারণে বঞ্চিতদের কাছে হাত জোড় করে দুঃখ প্রকাশও করেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরেন টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টিআইবি’র গবেষক জুলকারনাইন, অধ্যাপক সুমাইয়া খায়ের, মুহাম্মদ বদিউজ্জামান, রাজিয়া সুলতানা ও শহীদুল ইসলাম প্রমুখ।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬