নতুন পে-স্কেল শুধু জীবনমান উন্নয়নই নয়, বরং দেশের অর্থনৈতিক চাকা সচল করবে

০৬ জুন ২০২৬, ১১:২৯ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ১১:২৯ AM
নবম জাতীয় পে-স্কেল

নবম জাতীয় পে-স্কেল © সংগৃহীত

নতুন পে-স্কেল শুধু জীবনমান উন্নয়নই নয়, বরং দেশের অর্থনৈতিক চাকা সচল করবে বলে মনে করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। সংগঠনটির মতে, দীর্ঘ ১১ বছরে দুটি পে-স্কেল কার্যকর হওয়ার যৌক্তিক সুযোগ থাকলেও একটি পে-স্কেলও বাস্তবায়িত না হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় ও আয়ের মধ্যে বড় বৈষম্য সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ জুন) বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নতুন পে-স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নয়; বরং এটি জাতীয় অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর মাধ্যম। প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের ক্রয়ক্ষমতা বাড়লে বাজারে পণ্য ও সেবার চাহিদা বৃদ্ধি পাবে, যা উৎপাদন ও বিনিয়োগে গতি আনবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

সংগঠনটি জানায়, পে-স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় করা অর্থ বিভিন্ন খাতে প্রবাহিত হয়ে বহুগুণ মূল্য সংযোজন করবে, যা জাতীয় আয় ও জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে সরকারি চাকরিজীবীরা গৃহঋণ গ্রহণে আগ্রহী হলে আবাসন ও নির্মাণ খাতেও নতুন গতি আসবে।

এতে বলা হয়, বেতন বৃদ্ধি পেলে ভোগব্যয় বাড়বে, ফলে ভ্যাট ও কর আদায় বৃদ্ধি পাবে। অতিরিক্ত রাজস্ব নতুন উন্নয়ন প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ সম্প্রসারণে সহায়তা করবে। পাশাপাশি কর্মস্পৃহা ও দায়িত্ববোধ বাড়ার ফলে জনসেবার মান উন্নত হবে এবং দুর্নীতির প্রবণতাও হ্রাস পেতে পারে।

তবে পে-স্কেলের সুফল পেতে বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং উৎপাদন ও বিনিয়োগে নীতিগত সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি। সংগঠনটি আরও জানায়, নতুন পে-স্কেল শুধু জীবনমান উন্নয়ন নয়, বরং দেশের অর্থনীতির চাকা সচল করার গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। সব মিলিয়ে সংগঠনটি নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের প্রত্যাশা করছে।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9