বাজেট অধিবেশন শুরু কাল

০৬ জুন ২০২৬, ০৭:২৩ AM , আপডেট: ০৬ জুন ২০২৬, ০৮:৫৮ AM
জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদ ভবন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আগামীকাল রোববার (৭ জুন) শুরু হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। অধিবেশনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। নতুন সরকারের অধীনে এটি হবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম জাতীয় বাজেট।

সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেছেন।

সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

আসন্ন বাজেটের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার সম্ভাব্য বাজেট বাস্তবায়ন বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কঠিন হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

সংসদ এলাকা ঘিরে বিশেষ নিরাপত্তা
বাজেট অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ জুন রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকর দ্রব্য বহনসহ সব ধরনের রাজনৈতিক ও জনসমাবেশ নিষিদ্ধ থাকবে।

মহাখালী, বাংলামোটর, ফার্মগেট, শ্যামলী, ধানমন্ডি, বিজয় সরণি, মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬