দুই সিটির সেই দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

০১ জুন ২০২৬, ০৯:০৫ PM
সাদেকুর রহমান ও কাজী সালেহ মুস্তানজির

সাদেকুর রহমান ও কাজী সালেহ মুস্তানজির © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিদর্শনের সময় কোরবানির পশুর বর্জ্য অপসারণে অবহেলার অভিযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এবার সেই দুই কর্মকর্তাকে অসদাচরণের অভিযোগে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুজনই সরকারের উপসচিব।

দুই কর্মকর্তা হলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার পদ থেকে মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া কাজী সালেহ মুস্তানজির।

সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয় তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন অনুযায়ী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে এবং তাদের সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন। সাময়িক বরখাস্তকালে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬