বেনাপোল সীমান্তে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ বিএসএফ

০১ জুন ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ০১ জুন ২০২৬, ০৬:৩৮ PM
যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি © টিডিসি

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর নজরদারি ও টহল তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার জিরো লাইনের কাঁটাতারের বেড়ার কাছে ১০০ থেকে ১১০ জন বাংলাদেশিকে জড়ো করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় সীমান্তের আলো (ফ্লাডলাইট) বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছে বিজিবি।

বিজিবির দাবি, বেনাপোলের ১৯/৬-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের জয়ন্তীপুর ক্যাম্পের সদস্যরা এ কার্যক্রমে জড়িত ছিলেন। তবে বিজিবির সদস্যরা দ্রুত সীমান্তে কঠোর অবস্থান গ্রহণ করলে বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।

বর্তমানে ১০ থেকে ১২ জন ব্যক্তি এখনো সাদিপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদেরও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করছে বিজিবি। এ কারণে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ গভীর রাতে সীমান্তের আলো বন্ধ করে দিয়ে ১০০ থেকে ১১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছিল। কিন্তু বিজিবির কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে তারা সফল হতে পারেনি।

তিনি আরও বলেন, এখনো ১০ থেকে ১২ জন ব্যক্তি সীমান্তের কাঁটাতারের পাশে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা হতে পারে। বিষয়টি নিয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি তারা দ্রুত এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করবে।

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, এক কর্মচারী বরখাস্ত
  • ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শাবিপ্রবি ছাত্…
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950