আজ ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা, খোলা ব্যাংকসহ সব অফিস

২৩ মে ২০২৬, ০৮:৪২ AM
আজ ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা

আজ ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা © সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। তবে এই দীর্ঘ ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার (২৩ মে) অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়াও খোলা থাকছে সরকারি বেসরকারি সব ধরনের ব্যাংক।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। 

দীর্ঘ এই ছুটির কারণে সরকারি কার্যক্রম সচল রাখতে ঈদের আগের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ফলে ২৩ মে শনিবার যথারীতি অফিস খোলা থাকবে। 

উল্লেখ্য, সরকার দেশের কর্মক্ষেত্রগুলোতে ঈদের আমেজ ও ছুটির ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬