লোকসংস্কৃতি সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান টেলিযোগাযোগ মন্ত্রীর

১৬ মে ২০২৬, ১১:১১ PM
 বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম © টিডিসি ফটো

দেশের লোকসংস্কৃতি, শিল্পী ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে জাসাসকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

শনিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট গীতিকার ও জাসাস জাতীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন ফকির স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মন্ত্রী বলেন, “লোকমান হোসেন ফকির শুধু একজন শিল্পী নন, তিনি ছিলেন দেশের লোকসংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর গান ও সৃষ্টিকর্ম আজও মানুষের হৃদয়ে স্থান করে আছে। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালে “চরিত্রহীন” চলচ্চিত্রে সংগীত পরিচালনার জন্য ফকির সাহেব রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন এবং তাঁর পরিবেশিত লোকগান আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়।

মন্ত্রী বলেন, “মানুষ একদিন পৃথিবী থেকে চলে যায়, কিন্তু যারা দেশ ও সংস্কৃতির জন্য কাজ করে যান, তারা মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকেন।”

ফকির মাহবুব আনাম আরও বলেন, দেশের গ্রামগঞ্জে হারিয়ে যেতে বসা লোকসংস্কৃতি ও লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জাসাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক কার্যক্রম বিস্তারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, লোকমান হোসেন ফকির কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি ছিলেন সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর জীবন ও কর্ম আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হেলাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব সাইদ সোহরাব আলোচনায় অংশ নেন।

এসএসসি ও দাখিলে যে ১৩ বিষয়ে একই প্রশ্নে পরীক্ষা হবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রিকশা-ইজিবাইকের সঙ্গে যানজট বাড়াচ্ছে ফুটপাত দখল-অবৈধ পার্কিং
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাকে সিনিয়র ম্যানেজার পদে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9