পে-স্কেল কার্যকর হবে যেভাবে

১৬ মে ২০২৬, ০৭:৪৯ PM
পে-স্কেল

পে-স্কেল © ফাইল ফটো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী মাসের বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে বলে ইতিমধ্যে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নীতিনির্ধারণী পর্যায়ে ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলেও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র বলছে, আগামী মাসের ৭ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বসতে যাচ্ছে সরকার। সংসদ সচিবালয় সূত্রের তথ্য, ইতোমধ্যেই ওইদিন বেলা ৩টায় সংসদের অধিবেশন আহবান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এটি হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার সময়ই পে-স্কেলের বিষয়টি তুলে ধরবেন অর্থমন্ত্রী বলে জানিয়েছে সূত্রটি। এরপর এটি বাস্তবায়নের কার্যক্রম শুরু হবে। কীভাবে হবে বাস্তবায়ন সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

যেভাবে কার্যকর হবে নতুন বেতন কাঠামো
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একসঙ্গে বড় অঙ্কের অর্থ ছাড়ের চাপ সামাল দিতে নতুন বেতন স্কেল একযোগে কার্যকর না করে কয়েকটি ধাপে বাস্তবায়নের পথে হাঁটছে সরকার।

বাজেট বরাদ্দ: নতুন বেতন স্কেলের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার সম্ভাব্য বরাদ্দ নিয়ে কাজ চলছে।

ধাপে ধাপে বাস্তবায়ন: শুরুতে মূল বেতন আংশিক বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা সমন্বয় করে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারী: এই নতুন পে-কমিশনের সুপারিশের আওতায় প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ অবসরভোগী বা পেনশনার আর্থিক সুরক্ষা পাবেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬