ঈদুল আযহা : যাত্রীদের জরুরি বার্তা দিল বাংলাদেশ রেলওয়ে

১৪ মে ২০২৬, ১১:০৯ AM
বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে © সংগৃহীত

ঈদ-উল-আযহায় ট্রেনের টিকিট কিনে প্রতারণা থেকে সতর্ক থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদকে কেন্দ্র করে ট্রেনে যাত্রী হয়রানি ও টিকিট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে যাত্রীদের টিকিট কেনার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট সংগ্রহের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি নির্ধারিত ‘রেল সেবা’ অ্যাপ ব্যবহার করাই নিরাপদ। একই দিন থেকে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রিও শুরু হয়েছে অ্যাপে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অসাধু চক্র ট্রেনের টিকিট নিশ্চিত করে দেয়ার নামে যাত্রীদের প্রতারণা করছে। বাস্তবে তাদের কাছে টিকিটের কোনো নিশ্চয়তা নেই। অনেক ক্ষেত্রে তারা বিকাশ, নগদ কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নিয়ে পরে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এমনকি ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ করে ফেলে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, একজন নিবন্ধিত ব্যবহারকারী নির্ধারিত অ্যাপের মাধ্যমে এক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এ সময় সহযাত্রীদের নামও সিস্টেমে ইনপুট যুক্ত করা বাধ্যতামূলক। ঈদ উপলক্ষে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে এবং সরকারি অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে টিকিট বিক্রির সুযোগ নেই। তাই অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে টিকিট কিনলে প্রতারণার ঝুঁকি রয়েছে।

তিনি আরও জানানো হয়, যে ব্যক্তির পরিচয়পত্র ব্যবহার করে টিকিট কাটা হবে, ভ্রমণের সময় তাকে সংশ্লিষ্ট মোবাইল ফোন ও ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আইডিধারী ব্যক্তি ছাড়া অন্য কেউ সেই টিকিটে ভ্রমণ করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

কর্তৃপক্ষের অনুযায়ী, কেউ যদি অন্যের আইডি ব্যবহার করে টিকিট বিক্রির চেষ্টা করে বা টিকিট সংগ্রহের নামে প্রতারণার প্রস্তাব দেয়, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে কিংবা রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ–এর সহায়তা নেয়া যাবে। পাশাপাশি অভিযোগ জানাতে রেলওয়ের হটলাইন ১৩১ নম্বর চালু রয়েছে ।

নতুন করে জুলাইযোদ্ধার তালিকায় গেজেটভুক্ত হওয়ার সুযোগ দিল সর…
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা বাংলা-ইংরেজি-গণিতে, ফরম ১০০-২৫০ টাকা, কোন এলা…
  • ১১ নভেম্বর ২০২৬
এমপিদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ চায় স্থানীয় সরকার…
  • ১১ নভেম্বর ২০২৬
বরিশালে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে পড়ল
  • ১১ নভেম্বর ২০২৬
মুন্সিগঞ্জে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ, গ্রেপ্তার ২
  • ১১ নভেম্বর ২০২৬
টেকনাফে সেনাসদস্য হত্যা: এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950