হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

০২ মে ২০২৬, ০১:২৭ PM
হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী

হঠাৎ রমনা থানায় স্বরাষ্ট্রমন্ত্রী © টিডিসি ফটো

পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর রমনা থানায় উপস্থিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) বেলা ১১টার পর মন্ত্রী কাকরাইলে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় যান। সেখানে তিনি থানায় আগত লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে আসার কারণ জানতে চান।

এছাড়া থানার হাজত খানা, ভেতরের বিভিন্ন জায়গা এবং দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টা অবস্থানের পর তিনি থানা ত্যাগ করেন।

রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহাত খান বলেন, ‘থানা পরিদর্শনের নিয়মিত অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। থানায় কোনো সমস্যা আছে কিনা, এসব সমস্যার সমাধানে করণীয় কী, থানায় আগত বিচার প্রার্থী, আটক আসামিদের আরো কীভাবে সুরক্ষা দেওয়া যায় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।’

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬