শিক্ষাঙ্গনে দুয়েকবার বেশ সিরিয়াস অবস্থার মধ্যে আমিও পড়েছিলাম: প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০০ PM
সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © টিডিসি সম্পাদিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, আমিও এই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছি। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজনৈতিক ডামাডোলের সময় আমি বেশ কয়েকবার শিক্ষাঙ্গনে ঝামেলার মধ্যে পড়েছিলাম। দুয়েকবার বেশ সিরিয়াস অবস্থার মধ্যেও পড়ে গিয়েছিলাম।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী কার্যদিবসে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে শিক্ষাঙ্গনের বর্তমান পরিবেশ নিয়ে কথা বলছিলেন। পরে তার বক্তব্যের সূত্র ধরে তারেক রহমান বলেন, বিরোধীদলীয় নেতা শিক্ষাঙ্গনের বর্তমান পরিবেশ নিয়ে উনার কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন। স্বাভাবিকভাবেই আমি চাই, আমার দেশের সন্তানেরা একটি সুন্দর পরিবেশে লেখাপড়া করুক।

তিনি বলেন, আমরা অবশ্যই চায় না, আমাদের শিক্ষা অঙ্গনগুলোর যে অবস্থা এবং শিক্ষার্থীদের যে অবস্থা—সেটি এরকম থাকবে। সেটি অবশ্যই পরিবর্তিত হোক। 

‘‘মাননীয় বিরোধীদলীয় নেতার এক সন্তান ব্রিটেনে থাকেন। যেভাবেই হোক রাজনৈতিক কারণে বহু বছর আমাকেও ব্রিটেনে থাকতে হয়েছিল। আমি দেখেছি সেই দেশের স্কুলগুলো কেমন। যখন স্কুলগুলো দেখতাম সেই দেশের স্কুলের বাচ্চাদেরকে দেখতাম। এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে রাজনীতির সাথে জড়িত আছি বলেই খুব স্বাভাবিকভাবেই মনে হতো, আহা আমার দেশের স্কুলগুলো কেন এমন হতে পারে না?’’

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬