বিএনপি মিডিয়া সেল

গত দুদিন দেশ লোডশেডিংমুক্ত ছিল

৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ PM
গত দুদিন দেশ লোডশেডিংমুক্ত ছিল

গত দুদিন দেশ লোডশেডিংমুক্ত ছিল © সংগৃহীত

বিদ্যুৎ ঘাটতি না থাকায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও গতকাল বুধবার (২৯ এপ্রিল) টানা দুদিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিএনপি মিডিয়া সেল।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপি মিডিয়া সেলের ফেসবুকে পেজ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে সরকারের বিদ্যুৎ বিভাগের রেফারেন্স দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়। এছাড়া ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়। ফলে টানা দু’দিন দেশে কোনো লোডশেডিং হয়নি।’

এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬