নিজ কলেজের শিক্ষার্থীদের পেয়ে আপ্লুত প্রধানমন্ত্রী

৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০০ PM
শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন প্রধানমন্ত্রী © প্রধানমন্ত্রীর কার্যালয়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময়ের সময় শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বললেন, আমি নিজেও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলাম। আমার ছোটভাই কোকোও রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রী নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। তাদের সঙ্গে খোলামেলা কথা বলেন। হাসিমুখে অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ছবিও তোলেন।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন প্রধানমন্ত্রীর প্রাক্তন কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণীর প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শনে আসেন।

সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসনগ্রহণ করেন। এসময়, সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিলো। এসময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি।

এরপর উপস্থিত ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ছবি তোলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০ টি সিটসহ মোট ১৫০ টি সিট বরাদ্দ করতে স্পীকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী যেহেতু আজ বৃহস্পতিবার সংসদে ভাষণ দিবেন, এজন্য শিক্ষামন্ত্রীর মাধ্যমে তিনি তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081