তিনদিন ধরে নিখোঁজ রাজধানীর কলাবাগান থানা পুলিশের এক এসআই 

৩০ এপ্রিল ২০২৬, ০৫:২১ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২১ PM
নিখোঁজ এসআই রাকিবুল হাসান সরকার

নিখোঁজ এসআই রাকিবুল হাসান সরকার © টিডিসি সম্পাদিত

রাজধানীর কলাবাগান থানা পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। তার নাম রাকিবুল হাসান সরকার (৩২)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

এ বিষয়ে কলাবাগান থানা থেকে দেশের সব থানায় বেতার বার্তা পাঠিয়ে রাকিবুল হাসানের সন্ধান চাওয়া হয়েছে। তার খোঁজ পেলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান বলেন, এসআই নিখোঁজের ঘটনায় আমরা কাজ করছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে জানা গেছে, এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।

ডিসি মাসুদুর রহমান আরও বলেন, নিখোঁজের স্ত্রীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। স্বামী-স্ত্রীর সম্পর্কও ভালো ছিল।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬