ঢাকা জেলার প্রথম নারী এসপি হলেন শামীমা পারভীন

৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ PM
নারী পুলিশ সুপার শামীমা পারভীন

নারী পুলিশ সুপার শামীমা পারভীন © সংগৃহীত

ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন শামীমা পারভীন। তিনি বর্তমানে পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। এছাড়াও পুলিশ সুপার পদে আরও তিন কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতে জানানো হয়, ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

শামীমা পারভীন নড়াইল জেলার বাসিন্দা। তিনি ২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক হিসেবেও তিনি কাজ করেছেন এবং আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ও দক্ষিণ এশিয়ার কো-অর্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন।

ব্যক্তিগত জীবনে শামীমা পারভীন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের জীবনসঙ্গী। ছাত্রজীবনে তিনি ঢাকা সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানে জাবি শাখা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি জাবি বিসিএস অফিসার্স ফোরামের ২০২৫-২৬ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9