সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধী দল বিরোধিতা করবে না : নাহিদ

৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ PM , আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৯ PM
ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম © সংগৃহীত

সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধীদল বিরোধীতা করবে না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সরকার পতন করার হুমকি দিলে রাজপথেই তার জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মুক্তিযোদ্ধাবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আপনারা (বিরোধীদল) যদি আমাদের পতনের হুমকি দেন, তাহলে বিরোধীদলের অবস্থান থেকে আপনাদেরই পতন ঘটানো হবে, ইনশা আল্লাহ।

জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘জঙ্গী দমনে জাতীয় ঐক্য লাগবে। ডিজেলের দাম বাড়ার পরও কম দামে কৃষকের কাছ থেকে ধান কেনা হচ্ছে। এ ছাড়াও সম্প্রতি শাহবাগ থানার সামনে সাংবাদিকদের ও ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা না নেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।’

এশিয়ান গেমসে ‘বিশ্বকাপের অনুভূতি’ পাচ্ছেন লিটন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর দুই থানায় নতুন ওসি
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বাণিজ্যপথ বন্ধ দেড় বছর, কর্মহীন শ্রমিকরা, কবে খুলবে টেকনাফ–…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সিন্ডিকেট সদস্য মনোনয়ন নিয়ে প্রকাশিত বিবৃতি সম্পূর্ণ মিথ্যা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আমার পিএইচডি রিসার্চের টপিক ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
হারানো ঐতিহ্যকে ভিন্ন আঙ্গিকে ফেরালেন রাবির চার শিক্ষার্থী
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬