যে কারণে নিজের আসনে না গিয়ে পেছনে বসলেন প্রধানমন্ত্রী

২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ PM
সংসদে পেছনের সারিতে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদে পেছনের সারিতে বসে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের সময় নিজের নির্ধারিত আসনে না গিয়ে পেছনের সারিতে বসে সংসদীয় রীতির প্রতি সম্মান প্রদর্শনের নজির স্থাপন করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এ দৃশ্য দেখা যায়।

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা। আইনমন্ত্রীর সামনে দিয়ে, অর্থাৎ স্পিকার ও বক্তার মাঝখান দিয়ে না গিয়ে তিনি পেছনের একটি আসনে বসেন।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য, মাননীয় সদস্য যারা আছি, তারা আমরা একটু অবজারভ করব।’

জানা গেছে, সংসদীয় কার্যপ্রণালী বিধিতে সদস্যদের আচরণ নিয়ে নির্দিষ্ট বিধান আছে। বিধি ২৬৭ এর উপবিধি (৪) অনুযায়ী, কোনো সদস্য কথা বলার সময় চেয়ারের সঙ্গে তার মাঝখান দিয়ে অন্য কোনো সদস্য যেতে পারবেন না। এ বিধানটি মূলত বক্তব্যরত সদস্য ও চেয়ারের প্রতি সংসদের সম্মান ও শৃঙ্খলা রক্ষার জন্য রাখা হয়েছে।

একই অধ্যায়ে বলা হয়েছে, সংসদ সদস্যদের অধিবেশনকক্ষে চলাফেরা, বসা, ওঠা এবং বক্তব্যের সময় এমন আচরণ করতে হবে যাতে কার্যক্রম ব্যাহত না হয় এবং চেয়ারের মর্যাদা অক্ষুণ্ন থাকে।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬