১ মে থেকে নতুন পদ্ধতিতে মিলবে ফায়ার লাইসেন্স

২৯ এপ্রিল ২০২৬, ১০:১৯ AM
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স © টিডিসি সম্পাদিত

সরকারি সেবা সহজীকরণ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফায়ার লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। আগামী ১ মে থেকে সম্পূর্ণ নতুন ও অনলাইন পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

আজ বুধবার (২৯ এপ্রিল) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ মে থেকে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন এবং লাইসেন্স পুনর্মূল্যায়নসহ যাবতীয় আবেদন শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই গ্রহণ করা হবে। সেবাগ্রহীতারা ঘরে বসেই নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই সেবাগুলোর জন্য আবেদন করতে পারবেন।

নতুন এই ডিজিটাল পদ্ধতি চালুর পাশাপাশি ফায়ার লাইসেন্স সংক্রান্ত প্রচলিত ‘ম্যানুয়াল’ বা হাতে-কলমে আবেদন গ্রহণের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ, ১ মে’র পর থেকে কোনো আঞ্চলিক বা প্রধান কার্যালয়ে সরাসরি গিয়ে কাগজে আবেদন করার সুযোগ থাকবে না।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬