কপাল খুলছে এনসিপির নুসরাত তাবাসসুমের!

২৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৪ PM
নুসরাত তাবাসসুম

নুসরাত তাবাসসুম © ফাইল ছবি

অবশেষে কপাল খুলতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আপিল করবে না কমিশন।

আজ সোমবার (২৭ এপ্রিল) রাতে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর ফলে তার মনোনয়ন বৈধের বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেল।

তিনি জানান, তারা এখনও আদালতের নির্দেশনা পাননি। পেলে সে অনুযায়ী-ই ব্যবস্থা নেবেন, আপিলে যাবেন না।

এর আগে, নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে আজ ইসিকে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন।

নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় অভিযোগে গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এরপর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন এনসিপির এই নেত্রী।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত। তবে, নুসরাত তাবাসসুম এদিন তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬