মব সৃষ্টি করে ক্যাম্পাস অশান্ত করলে শিক্ষার্থীদের সুখকর হবে না: সংসদে বকুল

২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৬ PM , আপডেট: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ PM
সংসদে রকিবুল ইসলাম বকুল কথা বলছেন

সংসদে রকিবুল ইসলাম বকুল কথা বলছেন © সংগৃহীত

দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা আর কোনও গুপ্ত রাজনীতি দেখতে চান না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

আজ সোমবার (২৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২২তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

হুইপ বলেন, ক্যাম্পাসগুলোতে আবারও আশনি সংকেত। এভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করা পাঁয়তারা শুরু হয় সাধারণ ছাত্র-ছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না। ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন। তারা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক। তারা চায়, ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনও গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না। তারা চায়, প্রকাশ্যে সব কিছুই হবে, উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হবে।

তিনি বলেন, যদি রাজনীতির কোনও আলোচনা করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে। আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কী টাইপের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে। আমরা চাই, ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি সেটি আমরা আর নষ্ট করতে চাই না। আমরা চাই, মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক, দেশের নেতৃত্ব গড়ে উঠুক।

রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬
কমিশনের সুপারিশ ছিল ১৪০ শতাংশ, পে স্কেলে সর্বোচ্চ বেতন বাড়…
  • ১৮ আগস্ট ২০২৬