আমেরিকায় লিমন-বৃষ্টি হত্যা নিয়ে আলোচনা সংসদে, নোটিশ দিতে বললেন স্পিকার

২৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ PM
সংসদ সদস্য মাহবুব সালেহী লিমন-বৃষ্টি হত্যা নিয়ে আলোচনা করছেন

সংসদ সদস্য মাহবুব সালেহী লিমন-বৃষ্টি হত্যা নিয়ে আলোচনা করছেন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যার ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা করা হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুব সালেহী কার্যপ্রণালি বিধি ৩০২ ধারা মোতাবেক আলোচনা করেন।

এসময় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে সেটি নোটিশ আকারে দিতে বলেছেন। তখন সেটি বিবেচনা করা হবে বলে স্পিকার জানান।

এর আগে মাহবুব সালেহী বলেন, যুক্তরাষ্ট্রে দুজন বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমন ও বৃষ্টি গত সপ্তাহ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুঃখজনকভাবে কয়েকদিন আগে লিমনের লাশ হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশে পাওয়া গেছে। নাহিদা বৃষ্টির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি বলেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি এবং করে যে সকল শিক্ষার্থীরা দেশের বাইরে পিএইচডি গবেষণা বা উচ্চ শিক্ষার জন্য গেছেন তাদের জন্য। এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা একটা বিবৃতি আশা করতে পারি যে, যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে? বিশেষ করে লাশ দেশে ফেরত পাঠাতে সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে কি সমন্বয় করেছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে, দুটো জীবন শুধুমাত্র শেষ নয়।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬