ডিগ্রি পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ PM
যশোরে উলশী খাল পুনঃখনন উদ্বোধন শেষে সমাবেশে কথা বলছেন প্রধানমন্ত্রী।

যশোরে উলশী খাল পুনঃখনন উদ্বোধন শেষে সমাবেশে কথা বলছেন প্রধানমন্ত্রী। © সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার অগ্রগতির জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের লেখাপড়া ফ্রি করে দিয়েছিলেন। আমরা তারই ধারাবাহিকতায় মেয়েদের লেখাপড়া ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করে দেব। শুধু ডিগ্রি পর্যন্ত ফ্রি-ই করব না—যে মেয়েরা ভালো ফল করবে, তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থাও করব।’

আজ সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। নির্বাচনি অঙ্গীকার পূরণে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে এ খাল পুনঃখনন করা হয়।

সুধী সমাবেশে তারেক রহমান আরও বলেন, ‘আমরা বলেছিলাম খাল খনন করব। আমরা ওয়াদা রক্ষা করেছি। আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। আজকে এখানে শুরু করলাম। এর আগে দিনাজপুর দিয়ে আমি খাল খনন কর্মসূচি শুরু করেছিলাম। মা বোনদের শিক্ষার পাশাপাশি স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব বলেছিলাম। সেটার কাজও আমরা শুরু করেছি।’

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় সংসদ সদস্যরা।

১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলসী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা ‘জিয়া খাল’ নামে পরিচিত। পাঁচ দশক পর খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9