শিক্ষকদের বেতন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে: সংস্কৃতি মন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ PM
নিতাই রায় চৌধুরী

নিতাই রায় চৌধুরী © ফাইল ছবি

শিক্ষকদের জীবনমান উন্নয়নে বেতন-ভাতা দ্বিগুণ করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার মাগুরায়ঢ একটি একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সংস্কৃতি মন্ত্রী বলেন, বিগত অন্ধকার যুগে একটি দানবীয় শক্তি পরিকল্পিতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। তারা শিক্ষার্থীদের ভুল ইতিহাস শিখিয়ে এবং মেধা ধ্বংসের চক্রান্ত করে জাতিকে পিছিয়ে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে মাত্র দুই মাসে দেশের মানুষের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

নিতাই রায় চৌধুরী বলেন, একটি সময় গেছে যখন পরীক্ষা না দিয়েই ৯৮ শতাংশ পাস করানোর মতো ভয়ংকর ধ্বংসাত্মক নির্দেশনা দেয়া হয়েছিলো। আমরা সেই ধারা বদলে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছি।

কাজী শালীমা হক মহিলা ডিগ্রি কলেজের সভাপতি নেওয়াজ হালিমা আরলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, মাগুরা জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান খাঁন ও অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহনুর জামান।

আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬
শুধু একজন চিকিৎসকের কাজ নয়, সমন্বিত সেবায় বাড়ে চিকিৎসার ধার…
  • ২২ অক্টোবর ২০২৬
সমাবর্তন ফি নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা, ক্যাম্পাস খুললে কর…
  • ২২ অক্টোবর ২০২৬
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ দেবে ৪৩ পদে, আবেদন ৩০ অক্টোবর…
  • ২২ অক্টোবর ২০২৬