জুলাই সনদ ও গণভোটের কিছু অংশ প্রতারণামূলভাবে ঢুকানো হয়েছে: আইনমন্ত্রী

২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৪ PM
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান © সংগৃহীত

আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘জুলাই সনদ ও গণভোটের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। ওই সব অংশ বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী বাস্তবায়ন করবে। বিএনপি সব সময় জুলাই সনদ  বাস্তবায়নের পক্ষে। জুলাই সনদকে বিএনপি ধমনিতে ধারণ করে। কিন্তু জুলাই সনদ ও গণভোটে কিছু অংশ প্রতারণামূলভাবে ঢুকানো হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের দ্বার উন্মোচনের পর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ সনদের কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি নেই। ১৯৭৩ সালের পর রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার সুযোগ নেই। 

তিনি বলেন, ‘শুধু জুলাই নয় ’৭১, ’৯০ ও ’২৪-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপি বাংলাদেশ গড়তে চাই। ’৭১ ও ’২৪ নিয়ে বিভক্তি করা যাবে না। ’৭১ ছিল বলেই ’২৪-এর জন্ম হয়েছে। ’৭১-কে বাদ দিয়ে ’২৪-এর কথা চিন্তাই করা যায় না। তার সঙ্গে ’৯০-এর স্মৃতিও যুক্ত করতে হবে। সব অপচেতনা থেকে বের হয়ে বাংলাদেশি চেতনায় উদ্বৃদ্ধ হতে হবে।

মানবাধিকার কমিশন ও গুম কমিশন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে আইনমন্ত্রী বলেছেন, ‘পৃথক বিচার বিভাগ সচিবালয় আইন, মানবাধিকার কমিশন আইন, গুম কমিশন আইন ও জুলাই সনদ আইন যাচাই-বাছাই করেই সংসদে উত্থাপন করা হবে। পর্যালোচনা এ জন্যই দরকার যে, দেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলেও সুপ্রিম কোর্ট তার স্বকীয়তা বজায় রাখতে ব্যর্থ হয়েছে।’

আসাদুজ্জামান আরও বলেন, দেশে ক্রসফায়ার, গুম ও মিথ্যা মামলা শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকার দায়িত্ব নিয়ে জনকল্যাণে কাজ করছে। এ কথাগুলো জাতির সামনে তুলে ধরতে হবে এবং সরকারের পাশে দাঁড়াতে হবে। 

বিচার বিভাগের সর্বস্তরে বিদ্যমান দুর্নীতির শিকড় উপড়ে ফেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, একটি স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। আইনজীবী সমিতির এই সভায় আইনমন্ত্রী ঐতিহ্যবাহী যশোর কোর্টকে তার স্বরূপে ফিরিয়ে আনতে এবং বিচার বিভাগের জন্য বরাদ্দ বৃদ্ধির পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বার কাউন্সিল থেকে আইনজীবীরা মৃত্যুর পর যেন এক কোটি টাকা পেতে পারেন, সে বিষয়েও পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। এ ছাড়া যশোর আইনজীবী সমিতির উন্নয়নে ১৫ লাখ টাকা, লাইব্রেরি উন্নয়নের ৩ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬