থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী

২৪ এপ্রিল ২০২৬, ০৯:১০ PM
জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম।

জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। © সৌজন্যে প্রাপ্ত

থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সাক্ষাৎকালে তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলে আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও আহতদের সহায়তায় ব্যক্তিগত তহবিল হতে এক লাখ থাই বাথ প্রদান করেন ফকির মাহবুব আনাম।

টমটমকে সাইড দিতে গিয়ে বাস খাদে
  • ২২ আগস্ট ২০২৬
দুই সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে মাথায় গুলি করে সাবেক …
  • ২২ আগস্ট ২০২৬
মানসিক স্বাস্থ্যের যত্নে ‘ড. টিকটকের’ কাছে ছুটছে মানুষ, কতট…
  • ২২ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে আটক ৬
  • ২২ আগস্ট ২০২৬
মেহেরপুরে ককটেলসদৃশ বস্তু উদ্ধারের ঘটনার মূল হোতা গ্রেপ্তার
  • ২২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রশ্ন …
  • ২২ আগস্ট ২০২৬