লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত

২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৯ AM
লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত © সংগৃহীত

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর বাংলা ফ্যাক্ট এ তথ্য জানিয়েছে।

বাংলা ফ্যাক্ট জানায়, Eshan Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে এআই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানের একটি আপত্তিকর ছবি তৈরি করে পোস্ট করা হয়। পরবর্তীতে, এই  আপত্তিকর পোস্টের স্ক্রিনশট নিয়ে সেটি এডিট করে শিবির নেতা Abdullah Al Mahmud এর ফেসবুক আইডি বসিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়টি কয়েকটি পয়েন্টে উপস্থাপন করা হলো। 

এক. Eshan Chowdhury নামক একটি ফেসবুক আইডি থেকে প্রথম ওই আপত্তিকর পোস্টটি করা হয়।

দুই. ওই পোস্টে Ahmed Habib নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছিল; যেখানে পোস্ট এবং মন্তব্যের সময়ের ব্যবধান ছিল ঠিক ১২ মিনিট।

তিন. পরবর্তীতে মূল পোস্টের ১৮তম মিনিটে একটি স্ক্রিনশট নেওয়া হয়। এরপর Abdullah Al Mahmud-এর প্রোফাইল থেকে একটি পোস্টের স্ক্রিনশট নিয়ে,  নামের অংশটুকু ক্রপ করে 'Eshan Chowdhury'-র জায়গায় নিখুঁতভাবে বসিয়ে দিয়ে ভুয়া স্ক্রিনশটটি তৈরি করা হয়।

চার. Abdullah Al Mahmud-এর নামে চালানো বিকৃত স্ক্রিনশটটিতেও Ahmed Habib-এর সেই মন্তব্যের সময়ের ব্যবধান হুবহু ১২ মিনিটই রয়ে গেছে। এটিতে প্রমাণিত হয় Eshan Chowdhury-এর করা পোস্টটি এডিট করেই ফেইক স্ক্রিনশটটি বানানো হয়েছে।

পাঁচ. সম্পাদনার ফলে ভুয়া স্ক্রিনশটটিতে (ি) হ্রস্ব ই-কার বা ই-কারের ‘উড়ানি’ নষ্ট হয়ে যায়।

ছয়.  এই এডিট করা ভুয়া স্ক্রিনশটটি শুরুতে আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ব্যাপকভাবে প্রচার করা হয়। Gazi Asraful Islam Srabon নামের একজন ছাত্রলীগ নেতা ওই ফেইক স্ক্রিনশট শেয়ার করে এবং হামলার উস্কানি দিতে থাকে। ‘Aronno Abir’ নামক আওয়ামীপন্থী একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এই এডিট করা ভুয়া স্ক্রিনশটটি শেয়ার করে উসকানিমূলক পোস্ট করতে দেখা যায়। এসব পোস্টে আবদুল্লাহ আল মাহমুদের আইডি লিংকও শেয়ার করা হয়।

সাত. পরবর্তী সময়ে বিষয়টির সত্যতা যাচাই না করেই ছাত্রদলের অনেক নেতাকর্মী এটিকে আসল ভেবে নিজেদের টাইমলাইনে শেয়ার করতে শুরু করেন।

আট. এসময় শাহবাগ থানা এলাকার আশপাশে ও ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ট্যাগ: ফেসবুক
রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9