জ্বালানি তেল সরবরাহ নিয়ে নতুন তথ্য জানালেন মন্ত্রী

২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ AM
ইকবাল হাসান মাহমুদ

ইকবাল হাসান মাহমুদ © ফাইল ছবি

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গত বছরের তুলনায় বর্তমানে সরকার ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করছে। আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী হতে হবে।

সোমবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘জনগণের কাছে আহবান থাকল, আপনারা আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। তবে প্রয়োজনের বেশি তেল নেবেন না।’

মন্ত্রী বলেন, সরকার পরিস্থিতি সামাল দিতে সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দিন-রাত কাজ করছি। আশা করছি, এই সমস্যার সমাধান করা সম্ভব হবে।

জ্বালানি তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনতে হলেও জনগণের স্বস্তির কথা বিবেচনায় সরকার দাম বাড়ায়নি। ‘স্পট মার্কেট থেকে বেশি দামে কিনে আমরা তেল সরবরাহ করছি, কিন্তু জনগণের ওপর চাপ দিচ্ছি না। সে কারণেই আমি আবারও বলছি প্যানিক করবেন না, প্রয়োজনের বেশি তেল সংগ্রহ করবেন না।

সরবরাহ ব্যবস্থার ওপর জনগণের সহযোগিতার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘জনগণ যদি সহযোগিতা না করে, তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। সবাই ধৈর্য ধরুন, যতটুকু প্রয়োজন ততটুকুই নিন—তাহলে তেলের কোনো সমস্যা হবে না।’

তিনি আরও জানান, দেশের পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। গত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি তেল আমরা দিচ্ছি। এখন প্রয়োজন জনগণের সহযোগিতা।

মজুত পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তেল মজুত স্থির কোনো বিষয় নয়—এটা আসা-যাওয়ার মধ্যে থাকে। আমরা ধারাবাহিকভাবে সরবরাহ বজায় রাখছি। গত দুই দিন কিছু পাম্প বন্ধ ছিল, তবে এখন আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।’

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9